BR-media& Enterprise
18 hours ago

‼️ মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম হাজার ডলার ছাড়াল ♦️ ইউরোপের বাজারগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো প্রতি এক হাজার ঘনমিটারে এক হাজার ডলারের সীমা ছাড়িয়েছে। গত ১০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের টিটিএফ হাবে অক্টোবর মাসের চুক্তিমূল্য ৪ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৮২ দশমিক ৪৫ ইউরোতে পৌঁছেছে, যা প্রতি হাজার ঘনমিটারে প্রায় এক হাজার ৬ ডলারের সমতুল্য। ♦️ মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি এবং সরবরাহ সংকটের উদ্বেগের জেরে গ্যাসের এই দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে। সূত্র : ইন্টেল স্লাভা (hn) @SorwarAlam #Europe #NaturalGas #MiddleEast #EnergyCrisis #WorldNews

2
Comments (0)
No comments yet. Be the first to comment!

Be the first to comment on this post!